Skip to Content
🤖 Technology
HTML
১২. Emmet শর্টকাটস

🔖 Emmet শর্টকাটস (Emmet Shortcuts for HTML)

ওয়েব ডেভেলপমেন্টে দ্রুত কোড লেখার জন্য Emmet একটি জাদুকরী টুল। VS Code-এ এটি বিল্ট-ইন থাকে। আসুন কিছু প্রয়োজনীয় শর্টকাট শিখে নিই।

📌 HTML শর্টকাটস

১. চাইল্ড এলিমেন্ট তৈরি করা (>)
ol>li লিখলে ol এর ভেতরে li তৈরি হবে।

২. মাল্টিপ্লিকেশন বা সংখ্যা গুণন (*)
p*5 লিখলে ৫টি p ট্যাগ তৈরি হবে।

৩. সিবলিং বা সমান্তরাল এলিমেন্ট তৈরি (+)
div+p লিখলে একই লেভেলে একটি div এবং একটি p তৈরি হবে।

৪. কম্বিনেশন (Combination)
div+p>span লিখলে:

৫. আইডি (#) এবং ক্লাস (.) সেট করা

• p#news-section

• p.news-text

৬. কনটেন্ট যোগ করা ({})
p{Hello World} লিখলে:

Hello World

৭. অ্যাট্রিবিউট যোগ করা ([])
button[type="submit"]

৮. ডামি টেক্সট তৈরি করা (Lorem Ipsum)
lorem20 লিখে ট্যাব চাপলে ২০টি শব্দের একটি ডামি টেক্সট তৈরি হবে।

৯. Enumeration ($)
ul>li*3{Item $} লিখলে:

Item 1

Item 2

Item 3

📌 CSS শর্টকাটস

CSS-এর জন্যও দারুণ কিছু শর্টকাট আছে:

m10 /* margin: 10px; */ p-10 /* padding: -10px; */ m20p /* margin: 20%; */ w100p /* width: 100%; */ bgc#ff /* background-color: #fff; */ df /* display: flex; */ tac /* text-align: center; */

📌 VS Code মাল্টি-কার্সর

টিপস:

• একাধিক জায়গায় একসাথে কোড লিখতে Alt+Click ব্যবহার করে নতুন কার্সর তৈরি করতে পারেন।
• কোনো শব্দ সিলেক্ট করে Ctrl+Shift+L চাপলে সব জায়গায় কার্সর চলে যাবে।
• উপরে-নিচে কার্সর দিতে Ctrl+Alt+Up বা Ctrl+Alt+Down চাপুন।
Last updated on