Skip to Content
🤖 Technology
CSS
২. সিলেক্টর (Selectors)

🔖 সিলেক্টর (Selectors)

CSS সিলেক্টরের মূল কাজ হলো HTML পেজ থেকে নির্দিষ্ট কোনো এলিমেন্টকে খুঁজে বের করা, যাতে আমরা সেটিতে ডিজাইন অ্যাপ্লাই করতে পারি।

📌 বেসিক সিলেক্টরস (Basic Selectors)

সবচেয়ে বেশি ব্যবহৃত ৩ ধরনের সিলেক্টর হলো:

সরাসরি HTML ট্যাগের নাম ধরে সিলেক্ট করা।

p { color: blue; }

এটি পেজের সব <p> ট্যাগে কাজ করবে।

📌 অ্যাডভান্সড সিলেক্টরস (Advanced Selectors)

কখনো কখনো শুধু ক্লাস বা আইডি দিয়ে কাজ হয় না, তখন আমাদের অ্যাডভান্সড সিলেক্টর লাগে।

১. Child Selector (>): শুধুমাত্র সরাসরি সন্তান (direct child) কে সিলেক্ট করে।

ul > li { list-style: square; }

২. Descendant Selector ( Space): যেকোনো স্তরের সন্তানকে সিলেক্ট করে।

div p { color: red; /* div এর ভেতরে থাকা সব p লাল হবে */ }

৩. Pseudo-classes (:): এলিমেন্টের নির্দিষ্ট অবস্থা বা স্টেট সিলেক্ট করে।

a:hover { color: orange; /* মাউস নিলে কমলা হবে */ } input:focus { border: 2px solid blue; /* ইনপুটে ক্লিক করলে বর্ডার নীল হবে */ }

📌 🥷 নিঞ্জা টেকনিক: Specificity (স্পেসিফিসিটি) যুদ্ধ!

অনেক সময় আপনি CSS এ একটি কালার দিচ্ছেন, কিন্তু সেটি কাজ করছে না! এর কারণ হলো Specificity বা কার ক্ষমতা বেশি।

⚔️

Specificity War: যখন একই এলিমেন্টের জন্য একাধিক রুল লেখা হয়, তখন যার স্পেসিফিসিটি (ক্ষমতা) বেশি, তার স্টাইলই কাজ করবে!

কার ক্ষমতা কত? (কম থেকে বেশি)

  1. Tag Selector (h1): ১ পয়েন্ট
  2. Class Selector (.title): ১০ পয়েন্ট
  3. ID Selector (#header): ১০০ পয়েন্ট
  4. Inline Style (style=""): ১০০০ পয়েন্ট
  5. !important: অসীম ক্ষমতা! 👑
/* উদাহরণ */ h1 { color: black; } /* ১ পয়েন্ট */ .title { color: blue; } /* ১০ পয়েন্ট (এটি জিতবে) */ #header { color: green; } /* ১০০ পয়েন্ট (এটি জিতবে) */
⚠️

নিঞ্জা টিপস: খুব বিপদে না পড়লে কখনোই !important ব্যবহার করবেন পণ্ডিতরা। এটি আপনার কোডের ফ্লো নষ্ট করে দেয় এবং পরবর্তীতে বাগ ফিক্স করা দুঃস্বপ্ন হয়ে যায়!

Last updated on